২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১ অক্টোবর আইসিসি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা যৌথভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করবে। একই দিন শুরু হবে বিশ্বকাপের এক বছর আগের কাউন্টডাউন।সূচি প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের টিকিটের ব্যালট প্রক্রিয়াও চালু করবে আইসিসি। ১ অক্টোবর থেকে আগ্রহী সমর্থকেরা টিকিটের জন্য ব্যালটে নিবন্ধন করতে পারবেন। তবে ওই দিন সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে না।
২০২৭ বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার কথা। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি জায়গা পেয়েছে। র্যাংকিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।
বর্তমান অবস্থান অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি জায়গা পাওয়ার তালিকায় রয়েছে। দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে সরাসরি সুযোগ পাওয়ায় বাংলাদেশেরও সরাসরি খেলার পথ তৈরি হয়েছে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। তবে নামিবিয়ার অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি। তাদেরও বাছাইপর্বের মাধ্যমে মূল টুর্নামেন্টে জায়গা করে নিতে হবে।
এবারের আসরে ২০২৩ সালের ১০ দলের পরিবর্তে খেলবে ১৪টি দল। টুর্নামেন্ট আয়োজন করা হবে নতুন কাঠামোয়। প্রথম ধাপে নিচের তিন দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। সেখান থেকে একটি দল পরবর্তী ধাপে যাবে।
পরবর্তী ধাপে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দলগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে প্রতিযোগিতা হবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে এবং দুই সেমিফাইনালের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।
তিন আয়োজক দেশে মোট ১২টি ভেন্যুতে বিশ্বকাপের ৫৭টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ ১ অক্টোবর, টিকিটের ব্যালটও শুরু
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১ অক্টোবর আইসিসি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা যৌথভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করবে। একই দিন শুরু হবে বিশ্বকাপের এক বছর আগের
প্রিয় বাংলাদেশখেলা


