পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দলের এই তারকা ফুটবলারকে নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য না করতে সতীর্থদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ শেষে বিষয়টি সামনে আসে। ম্যাচের পর মিক্সড জোনে পর্তুগালের ডিফেন্ডার রেনাতো ভিগাকে রোনালদো নিয়ে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা। কিন্তু ফেডারেশনের কর্মকর্তাদের নির্দেশনার কথা জানিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
কোপেনহেগেনে ডেনমার্ককে ৪-২ গোলে হারায় পর্তুগাল। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় রোনালদোর প্রসঙ্গ উঠলে ভিগা পাশে থাকা ফেডারেশনের প্রেস কর্মকর্তার দিকে তাকান।
পরে তিনি বলেন, রোনালদোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তবে এ বিষয়ে কথা না বলার নির্দেশ থাকায় তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।
সাংবাদিকদের একাধিক প্রশ্নের পরও নিজের অবস্থান পরিবর্তন করেননি ভিগা। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে কথা বলতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।জাতীয় দলের হয়ে নিজের দায়িত্বের কথাও তুলে ধরেন এই ডিফেন্ডার। তার মতে, ক্লাব কিংবা জাতীয় দল—যেখানেই খেলুন, প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার জন্য পরিশ্রম করাই তার লক্ষ্য। পর্তুগালের জাতীয় দলের জার্সি পরাকে তিনি একজন ফুটবলারের জন্য বিশেষ সম্মানের বিষয় হিসেবেও উল্লেখ করেন।
কোচ জর্জ জেসুসের অধীনে দলের কৌশলগত পরিবর্তন নিয়েও কথা বলেন ভিগা। ডেনমার্কের মাঠে আগের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, সেখানে জয় পাওয়া সহজ ছিল না। তাই এবারের জয়কে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
রোনালদোকে ঘিরে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানা আলোচনা থাকলেও ভিগা তার সঙ্গে নিজের সম্পর্ক ও শ্রদ্ধার কথা বলেই বিষয়টি নিয়ে আর মন্তব্য করেননি।
রোনালদোকে নিয়ে মুখ খুলতে সতীর্থদের নিষেধাজ্ঞা!
পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দলের এই তারকা ফুটবলারকে নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য না করতে সতীর্থদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ শেষে
প্রিয় বাংলাদেশখেলা


