বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ করতে নতুন চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে অন্যতম হলো—বাংলা কিউআর দিয়ে পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীর হিসাবে টাকা জমা দিতে হবে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
১. তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে টাকা জমা
আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর ব্যবহার করে করা সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। বর্তমানে কিছু ক্ষেত্রে টাকা জমা হতে এক দিন পর্যন্ত সময় লাগে। নতুন নিয়মে সেই অপেক্ষার অবসান হবে।
২. অ্যাপের হোমপেজে সহজে দেখা যাবে কিউআর আইকন
১ অক্টোবর থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোমপেজে বাংলা কিউআর পেমেন্টের আইকন স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। ব্যবহারকারীরা যাতে সহজেই সেটি খুঁজে পান, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
৩. গ্যালারি থেকে কিউআর ছবি আপলোড করে পেমেন্ট
৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর স্ক্যান করার পাশাপাশি মোবাইলের গ্যালারি থেকে সংরক্ষিত কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে।
৪. সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য সুবিধা
একই সময়সীমার মধ্যে কার্ডধারীদের পাশাপাশি ব্যাংকের সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, এসব ব্যবস্থা চালু হলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব হবে।
বাংলা কিউআর ব্যবহারে নতুন ৪ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ করতে নতুন চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে অন্যতম হলো—বাংলা কিউআর দিয়ে পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীর হিসাবে টাকা জমা দিতে হবে।বৃহস্পতিবার
প্রিয় বাংলাদেশজাতীয়


