বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাদের একজনকে গোপালগঞ্জে এবং অন্যজনকে চুয়াডাঙ্গায় দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।
নতুন আদেশ অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জে এবং পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।