যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক গোলাম মোর্তোজার নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আগের চুক্তির ধারাবাহিকতায় তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের জন্য তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। চুক্তির অন্যান্য বিষয় নিয়োগপত্রে নির্ধারণ করা হবে।
জনস্বার্থে এ নিয়োগসংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।




