আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে কমিউনিকেশনস স্পেশালিস্ট পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
- পদের নাম: কমিউনিকেশনস স্পেশালিস্ট
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, জনসংযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, মানবিক অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় দক্ষ হতে হবে।
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক
- কর্মস্থল: কক্সবাজার
- কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
- বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
- প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
- বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন লিংক ব্যবহার করতে হবে।




