বিয়ের প্রসঙ্গ উঠলেই এতদিন বিষয়টি এড়িয়ে গেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজ, বই আর পোষ্যদের নিয়েই নিজের সময় কাটানোর কথা বিভিন্ন সময় জানিয়েছেন তিনি। তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে মিমির। পাহাড়ি শহর কালিম্পঙে বসতে পারে বিয়ের আসর। ঘনিষ্ঠজনদের মধ্যে ইতোমধ্যে নিমন্ত্রণের প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর ছড়িয়েছে।
তবে মিমির সম্ভাব্য বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় এসেছে পাত্রের পরিচয়ও। টলিপাড়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেই জানা যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে মিমির জীবনসঙ্গী হতে যাচ্ছেন একজন নৌ বাহিনীর কর্মকর্তা।এর আগে মিমির প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তবে অভিনেত্রী নিজে এসব গুঞ্জনকে খুব একটা গুরুত্ব দেননি। বরং বরাবরই বলেছেন, অভিনয়ের বাইরে পরিবার, বই এবং পোষ্যদের নিয়েই তার ব্যস্ততা।
কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মিমি রসিকতা করে জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে পাত্র খুঁজতে হবে, দেখা-সাক্ষাৎ করতে হবে—সেই সময়টুকুও তার হাতে নেই। সেই ব্যস্ত অভিনেত্রীর জীবনেই এবার সত্যিই কেউ এসেছেন কি না, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে।তবে এখন পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে মিমি? পাত্রের পরিচয় ঘিরে নতুন চমক
বিয়ের প্রসঙ্গ উঠলেই এতদিন বিষয়টি এড়িয়ে গেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজ, বই আর পোষ্যদের নিয়েই নিজের সময় কাটানোর কথা বিভিন্ন সময় জানিয়েছেন তিনি। তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই অভিন
প্রিয় বাংলাদেশবিনোদন


