বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে জনগণকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার তদারকির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এ সতর্কবার্তা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা কিংবা পেমেন্ট সেবা দিতে পারে না। এ বিধান অমান্য করলে আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তালিকায় থাকা অননুমোদিত প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে—বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়া পে।
ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক বলছে, অনুমোদন ছাড়া পরিচালিত পেমেন্ট সেবায় লেনদেন করলে ব্যবহারকারীরা আর্থিক ও নিয়ন্ত্রক ঝুঁকির মধ্যে পড়তে পারেন। একই সঙ্গে অননুমোদিত পেমেন্ট সেবা পরিচালনাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার আহ্বান
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে জনগণকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার তদারকির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের পেমেন্
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


