ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে ব্যবসায়ীদের ওপর তৈরি হওয়া চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশের মধ্যে রয়েছে। এই হারে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই স্বল্প সুদে অর্থায়নের সুযোগ তৈরি করতে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি নেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাজশাহী নগরের ভেড়িপাড়ার মোড়ে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর। বেসরকারি খাতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা বাস্তবায়ন নিয়ে সভাটির আয়োজন করা হয়।অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ব্যবসায়ী, চেম্বার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও ব্যাংকাররা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।
গভর্নর বলেন, তরুণদের মধ্যে সাম্প্রতিক সময়ে যে উৎসাহ ও অংশগ্রহণ দেখা গেছে, সেটিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগাতে ‘উদ্যোগ’ নামে একটি স্কিম নেওয়া হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, ‘উদ্যোগ’ স্কিমটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।এ ছাড়া ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকৃত ও প্রান্তিক কৃষকদের ঋণ সুবিধা বাড়াতে প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির বদলে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বলে জানান গভর্নর।
উত্তরবঙ্গের কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি পর্যন্ত পুরো মূল্যশৃঙ্খলকে শক্তিশালী করতে ৩ হাজার কোটি টাকার আরেকটি পুনঃঅর্থায়ন স্কিম নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার আশা, এর মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়নে ৬২ হাজার কোটি টাকার প্যাকেজ
ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে ব্যবসায়ীদের ওপর তৈরি হওয়া চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকঋণের স
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


