আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা চললেও মঙ্গলবার স্বর্ণের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময় তুলনামূলক উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন আশঙ্কাই স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে বলে বাজার বিশ্লেষণে উঠে এসেছে।রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে স্পট স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ২৯ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৩৮১ দশমিক ৮০ ডলারে লেনদেন হচ্ছিল।
সাধারণত অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি কিংবা ভূরাজনৈতিক উত্তেজনার সময় স্বর্ণকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে দেখা হয়। তবে সুদের হার বাড়লে সুদ থেকে আয় করা যায় এমন বিনিয়োগের প্রতি আকর্ষণ বাড়ায় স্বর্ণের চাহিদা কমতে পারে।এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের সংখ্যা তুলনামূলক কম। ফলে বিনিয়োগকারীদের নজর এখন ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের বক্তব্যের দিকে। বিশেষ করে আগামী মাসে সুদের হার নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা ইঙ্গিত আসে কি না, সেটিই বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টনের মতে, তেলের দাম আবার বাড়লে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়তে পারে। এর প্রভাব সুদের হার নিয়ে প্রত্যাশাতেও পড়তে পারে, যা স্বর্ণের বাজারে চাপ তৈরি করতে পারে।এদিকে কয়েক দিনের পতনের পর মঙ্গলবার তেলের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও সামান্য বেড়েছে।
তেলের বাজারে অস্থিরতা, তবুও স্থির স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা চললেও মঙ্গলবার স্বর্ণের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময় তুলনামূলক উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন আশঙ্কাই স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


