দেশের বাজারে স্বর্ণের দামে ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর টানা পাঁচ দফায় কমেছে মূল্য। সব মিলিয়ে প্রতি ভরিতে দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত ১৪ নভেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। নতুন কোনো ঘোষণা না আসায় সোমবার (১৬ নভেম্বর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বর্তমানে প্রতি ভরি স্বর্ণের দাম:
২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, অলঙ্কার তৈরির মজুরি ডিজাইনভেদে নির্ধারিত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নির্ধারিত মূল্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।




