পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ সোহেল হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে ভান্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভান্ডারিয়া মুসলিম পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সোহেল হাওলাদার ভান্ডারিয়া উপজেলার ছোট কানুয়া গ্রামের হরমুজ হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।