পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর জেলা বিএনপি কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষ আলমগীর হোসেনের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনের রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির সার্বিক সমৃদ্ধিও কামনা করা হয়।




