সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং তার বন্ধুদের সম্পর্কে বাবা-মাকে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যার প্রসঙ্গ তুলে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, অপ্রতিমের সঙ্গে যাদের দেখা গেছে, তাদের কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং তারা এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে পরিচিত। সিসিটিভি ফুটেজে হত্যার শিকার অপ্রতিমকে তুহিনের সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, অপ্রতিম বয়সে কিছুটা বড় বন্ধুদের সঙ্গে মিশতে পছন্দ করত। এভাবেই তুহিনদের সঙ্গে তার পরিচয় তৈরি হতে পারে বলে তিনি জানান।রাশেদ খান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে কিশোর গ্যাংয়ের সদস্যরা অনেক সময় কম বয়সীদের নিজেদের দলে টানার চেষ্টা করে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, আইফোনে ছবি তোলার কথা বলে অপ্রতিমকে বাড়ি থেকে বের করে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।পোস্টের পরের অংশে রাশেদ খান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক কর্মসূচি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর থাকা বিভিন্ন দায়িত্ব নিয়েও মন্তব্য করেন।
অপ্রতিম হত্যাকাণ্ড থেকে সন্তানদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান রাশেদের
সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং তার বন্ধুদের সম্পর্কে বাবা-মাকে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কুমিল্লা বিশ্ববিদ্য
প্রিয় বাংলাদেশসারা দেশ


