প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ধানের শীষ প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি। প্রচারণার প্রথম দিনে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লি এলাকার ২৪টি ইউনিয়নে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

কার্যালয় উদ্বোধন শেষে মির্জা ফয়সল আমিন বলেন, মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ লক্ষ্য পূরণে তিনি ভোটারদের সমর্থন ও দোয়া চান। নির্বাচিত হলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদও জানান তিনি।