চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। 
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সিজেকেএস জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্যসচিব মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য বাবুল হোসেন ও মাসুদ, সিজেকেএসের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও শাহজাদা আলম, সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম মনি, এএসএম সাইফুদ্দীন চৌধুরী, সাইফুল আলম খান, রায়হান উদ্দিন রুবেল, ফারুক আহমেদ, সোহেল আহমেদ ও আলী আকবর উপস্থিত ছিলেন।
এ ছাড়া তায়কোয়ানডো কোচ আমির হোসেন সোহাগ, তুষার কুমার দে, আকাশ পাল, এরশাদ আহমেদ, শেখর শীল ও উম্মে কুলসুম তুলি এবং সিজেকেএসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে তায়কোয়ানডোর প্রসার ঘটবে এবং খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।