মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রম এবং উন্নয়ন বাস্তবায়নে পারস্পরিক সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল কবীর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ এন সালাউদ্দিন মঞ্জু, জেলা কমান্ড্যান্ট আল আমিন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন টিটিসির অধ্যক্ষ ড. শামীম হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, বিএরডিবির উপপরিচালক আব্দুল আলিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক।
সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।




