জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ হয়ে কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিল। এ সময় নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন উফেজা ও ফরিদা। তখন বাসটি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ এবং হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।