বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরে আনন্দ মিছিল করেছে বিএনপি।
খানজাহান আলী মাজার সংলগ্ন খুলনা মহাসড়ক থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাজার মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে নেতৃত্বস্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল। এ ছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।