মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে বালতির পানিতে ডুবে পলাশ হোসেন নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজ বাড়িতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের হারুন-অর-রশীদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা পপি খাতুন বাড়ির টিউবওয়েলের পাশে বালতিতে পানি রেখে পাম্পের পাইপ দিয়ে একটি মহিষকে গোসল করাচ্ছিলেন। মহিষের শরীর ধোয়া শেষ করে ফিরে এসে তিনি বালতির পানিতে শিশুটিকে নিথর অবস্থায় ভাসতে দেখেন।
এ সময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক ডা. রাসেল রানা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।




