সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলায় আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।



