ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি যুদ্ধকে আর দীর্ঘায়িত করার পক্ষে নন। তবে ভবিষ্যতে কোনো শত্রু বা বিদেশি শক্তির সঙ্গে আলোচনায় বসার সময় যাতে ইরানকে দুর্বল অবস্থানে থাকতে না হয়, সে জন্য দেশকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তিনি।মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান।ইরানি প্রেসিডেন্ট বলেন, অর্থনীতি পরিচালনা, দেশের উন্নয়ন এবং জাতীয় সংস্কৃতি রক্ষায় গবেষক ও বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের সঙ্গে সমন্বয় করে এসব প্রতিষ্ঠানকে দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় অবদান রাখার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, শুধু রাস্তায় আন্দোলনে নামাই তাদের দায়িত্ব নয়। বরং দেশের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজতে শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। তাঁর বক্তব্য, কারও রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও দেশের সমস্যা সমাধানে যার অবদান থাকবে, তাকে স্বাগত জানানো হবে।একই সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন ইরানের প্রেসিডেন্ট।
যুদ্ধ আর দীর্ঘ করতে চান না পেজেশকিয়ান, তবে শক্তিশালী হওয়ার তাগিদ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি যুদ্ধকে আর দীর্ঘায়িত করার পক্ষে নন। তবে ভবিষ্যতে কোনো শত্রু বা বিদেশি শক্তির সঙ্গে আলোচনায় বসার সময় যাতে ইরানকে দুর্বল অবস্থানে থাকতে না হয়, সে জন্য দেশকে আরও শক্তিশালী
প্রিয় বাংলাদেশবিশ্ব


