কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নতুন চমক দেখিয়েছে চীনের স্টার্টআপ ডিপসিক। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ‘v4.1 Flash’ নামে নতুন একটি এআই মডেল প্রকাশ করেছে। ডিপসিকের ভাষ্য অনুযায়ী, এটি তাদের নতুন প্রজন্মের মডেল আর্কিটেকচার পরিবারের সবচেয়ে ছোট মডেল।নতুন মডেলটি তৈরি করা হয়েছে দ্রুত ইনফারেন্স, বেশি থ্রুপুট এবং তুলনামূলক বড় মডেলের সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে। অর্থাৎ কম সময়ে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি একসঙ্গে বেশি কাজ সম্পন্ন করার সক্ষমতা বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে।
ডিপসিকের দাবি, পারফরম্যান্সের দিক থেকে তাদের নতুন মডেলটি মুনশটের Kimi K3-এর মতো বড় প্ল্যাটফর্মকেও ছাড়িয়ে যেতে পারে। এর সঙ্গে প্রতিযোগীদের তুলনায় কম খরচে ব্যবহারের সুযোগ থাকায় মডেলটি বাজারে নতুন চাপ তৈরি করতে পারে।ডিপসিকের নতুন মডেল প্রকাশের প্রভাব প্রযুক্তি ও শেয়ারবাজারেও দেখা গেছে। হংকংয়ের মিনিম্যাক্স ও Z AI-এর শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমেছে। একই সময়ে এআই খাতে বিনিয়োগ বাড়ানো ই-কমার্স জায়ান্ট আলিবাবার শেয়ারও ২ শতাংশের বেশি কমে যায়।
এমন সময়ে ডিপসিকের এই পদক্ষেপ সামনে এলো, যখন অ্যানথ্রপিক ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই—দুই প্রতিষ্ঠানই শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে আলোচনা চলছে। ফলে চীনের ওপেন-ওয়েট মডেল এবং মার্কিন এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্য ও সক্ষমতার প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।ডিপসিকের কৌশলের মূল জায়গায় রয়েছে কম খরচে কার্যকর এআই মডেল তৈরি। হাংঝুভিত্তিক প্রতিষ্ঠানটির মতে, দক্ষ আর্কিটেকচার ব্যবহার করে তুলনামূলক কম ব্যয়েই শক্তিশালী এআই সক্ষমতা দেওয়া সম্ভব।
বিশেষ করে ডেভেলপার, স্টার্টআপ ও বড় প্রতিষ্ঠানগুলোর এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে এই কম খরচ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এসব এজেন্ট দীর্ঘ সময় ধরে মানুষের কম হস্তক্ষেপে কোড লেখা, বিভিন্ন টুল ব্যবহার কিংবা ওয়েব থেকে তথ্য সংগ্রহের মতো কাজ করতে পারে।ফলে এআই বাজারে প্রতিদ্বন্দ্বীদের সামনে এখন মূলত দুটি পথ—ডিপসিক ও অন্যান্য চীনা প্রতিষ্ঠানের তুলনায় আরও কম খরচে সেবা দেওয়া, অথবা সক্ষমতার দিক থেকে তাদের চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাওয়া।
কম খরচে বেশি গতি, নতুন এআই মডেল আনল ডিপসিক
কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নতুন চমক দেখিয়েছে চীনের স্টার্টআপ ডিপসিক। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ‘v4.1 Flash’ নামে নতুন একটি এআই মডেল প্রকাশ করেছে। ডিপসিকের ভাষ্য অনুযায়ী, এটি তাদের নতুন প্রজন্মের মডেল আর্কিটেকচার পরিবারের স
প্রিয় বাংলাদেশপ্রযুক্তি


