অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।নভেম্বরে ওমানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের আগে একই দেশ ও কন্ডিশনে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পাচ্ছে যুব টাইগাররা।
সিরিজ সামনে রেখে গত দুই সপ্তাহ ধরে অনুশীলনে ব্যস্ত রয়েছে হান্নান সরকারের দল। আগামী ১০ অক্টোবর ওমানে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশের যুব দলের।ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ। প্রথম ওয়ানডে হবে ১৩ অক্টোবর এবং দ্বিতীয় ম্যাচ ১৫ অক্টোবর। এরপর ১৮, ২০ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি তিন ম্যাচ।
অর্থাৎ মাত্র ১০ দিনের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।এশিয়া কাপের একই ভেন্যু ও পরিবেশে এই সিরিজ হওয়ায় ওমানের উইকেট, আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের প্রস্তুতির ঘাটতিও যাচাই করে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুব দলের পাঁচ ওয়ানডে, সূচি প্রকাশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।নভেম্বরে ওমানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
প্রিয় বাংলাদেশখেলা


