ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের দল।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশের রক্ষণভাগে চাপ তৈরি করে মালয়েশিয়া। ধারাবাহিক আক্রমণের মুখে ১৮ মিনিটে আরিফ আয়মানের গোলে এগিয়ে যায় তারা।
গোল হজমের পর বাংলাদেশ কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করলেও মালয়েশিয়ার রক্ষণ ভাঙতে পারেনি। কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি।
এরপর ৩৮ মিনিটে আবারও গোল করেন আরিফ আয়মান। ফলে বিরতির আগেই নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় থমাস ডুলির দল।
প্রথমার্ধেই দুই গোল হজম, মালয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের দল। শুরু থেকেই বলের নিয়ন্ত
প্রিয় বাংলাদেশখেলা


