অবশেষে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নতুন কিট প্রকাশের পাশাপাশি এর দাম ও বাজারজাতের পরিকল্পনাও জানানো হয়েছে।
নতুন অফিসিয়াল জার্সির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। আর খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর যুক্ত সংস্করণ কিনতে খরচ হবে ১ হাজার ৭০০ টাকা। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত মাসে জার্সি উন্মোচনের কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে নতুন কিট উন্মোচন করা হয়।
আবিদ আলম জানান, নতুন জার্সিতে আগের তুলনায় উন্নতমানের কাপড় ব্যবহার করা হয়েছে। উৎপাদন, বিপণন ও সরবরাহ ব্যবস্থার খরচও বেড়েছে। এসব কারণে এবার জার্সির দাম কিছুটা বেশি হয়েছে।
জার্সি বিক্রি থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উল্লেখযোগ্য রয়্যালটি পায় বলেও জানান তিনি। তবে সেই রয়্যালটির সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেননি।তুলনামূলক কম দামে জার্সি কিনতে চাওয়া সমর্থকদের জন্য রাখা হয়েছে ‘ফ্যান এডিশন’। এর দাম ৭০০ টাকা, যা আগের সংস্করণের সমান। ভবিষ্যতে এই দামে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন আবিদ।
নতুন জার্সি শুধু অনলাইনে নয়, দেশের বিভিন্ন ফিজিক্যাল আউটলেটেও পাওয়া যাবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশ দলের জার্সি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের।
বাংলাদেশের নতুন জাতীয় দলের জার্সি ১,৬০০ টাকা, ফ্যান এডিশন ৭০০
অবশেষে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নতুন কিট প্রকাশের পাশাপাশি এর দাম ও বাজারজাতের পরিকল্পনাও জানানো হয়েছে।
প্রিয় বাংলাদেশখেলা


