নাইটক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার বিরুদ্ধে বোর্ডের পেশাদার আচরণবিধির ৩.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।গত ২৩ আগস্ট ডার্বিতে ডারহামের সতীর্থদের সঙ্গে জয় উদ্যাপন করতে গিয়ে ওই ঘটনার মুখে পড়েন কার্স। রাতে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে আটক করে। অতিরিক্ত মদ্যপ অবস্থায় হইচই করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে পরে জানা যায়। পরে স্থান ত্যাগ করতে রাজি হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
ডার্বিশায়ার পুলিশ জানিয়েছিল, ওই রাতের ঘটনায় মারধরের একটি অভিযোগও তদন্ত করা হচ্ছিল। তবে সেপ্টেম্বরে তদন্ত শেষে এ ঘটনায় আর কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ।
এরপর বিষয়টি নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নিজস্ব তদন্ত শুরু করে। সেই তদন্তের পরই কার্সের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনার সিদ্ধান্ত জানানো হয়।
ঘটনার পর কার্সকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে ইংল্যান্ডের হয়ে আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি।গত মাসে বিষয়টি নিয়ে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছু সময় দূরে থেকে কার্সের নিজের কিছু বিষয়ে কাজ করা প্রয়োজন। ভবিষ্যতে তিনি আবার প্রস্তুত হয়ে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন ব্রুক।
কার্সের ঘটনার কারণে ইংল্যান্ড ক্রিকেটে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। এর আগে দলটির নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছিল। মদ্যপানকে ঘিরে একাধিক বিতর্কের পর এবার কার্সের ঘটনাও সেই আলোচনায় যুক্ত হলো।
এ ঘটনায় টেস্ট অধিনায়ক জো রুটও অসন্তোষ প্রকাশ করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে তার জয়ে ফেরার খবরও কার্সের ঘটনাকে ঘিরে আলোচনায় অনেকটাই আড়ালে চলে যায়।বৃহস্পতিবার ঘোষিত ইংল্যান্ডের দলেও জায়গা হয়নি কার্সের। চলতি মাসের শেষ দিকে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দল থেকে তিনি বাদ পড়েছেন।
নাইটক্লাবের ঘটনার পর ব্রাইডন কার্সের বিরুদ্ধে ইসিবির অভিযোগ
নাইটক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার বিরুদ্ধে বোর্ডের পেশাদার আচরণবিধির ৩.২ ধারা ভঙ্গের অভিযোগ আ
প্রিয় বাংলাদেশখেলা


