ভারতের ঘরের মাঠের ক্রিকেটে এবার বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্ত হলো চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই প্ল্যাটফর্মের সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।চ্যাটজিপিটির পাশাপাশি কাম্পা ও এসবিআই লাইফও বিসিসিআইয়ের সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মোট আর্থিক মূল্য ১৩০ কোটি রুপির বেশি বলে জানিয়েছে বিসিসিআই।
মঙ্গলবার এক বিবৃতিতে বিসিসিআই জানায়, এই অংশীদারত্ব কার্যকর হবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে। আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সিরিজের মধ্য দিয়ে নতুন চুক্তির মেয়াদ শুরু হয়ে ২০২৮ সালের মার্চ পর্যন্ত চলবে।
বিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, আগের মেয়াদের তুলনায় নতুন চুক্তির মূল্য বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। সংস্থাটির মতে, ভারতের ঘরের মাঠের ক্রিকেটের বাণিজ্যিক গুরুত্ব এবং বাজারমূল্য বৃদ্ধির বিষয়টিই এতে প্রতিফলিত হয়েছে।
চ্যাটজিপিটির সঙ্গে এই অংশীদারত্বের ঘোষণা এমন সময়ে এলো, যখন ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ সূচি নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বিসিসিআই।বৈঠকে ভবিষ্যৎ সফরসূচি আরও পরিকল্পিতভাবে তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ঘনঘন আন্তর্জাতিক ম্যাচের কারণে ক্রিকেটারদের ওপর বাড়তে থাকা চাপ এবং চোটের ঝুঁকি কমানোর বিষয়টি আলোচনায় আসে।ক্রিকেটারদের সিরিজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার পাশাপাশি বিদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় রাখার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।
ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন অংশীদার চ্যাটজিপিটি
ভারতের ঘরের মাঠের ক্রিকেটে এবার বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্ত হলো চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই প্ল্যাটফর্মের সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড…
প্রিয় বাংলাদেশখেলা


