পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালানো হচ্ছে। শ্রমিকদের সঙ্গে মিশে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। একটি ফ্যাসিস্ট শক্তি এসব কাজ করছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় টহল কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। শিল্পাঞ্চলে চলমান ঘটনাকে শ্রমিক আন্দোলন বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে টানা কয়েকদিন শ্রমিকদের আন্দোলনের পর বেশিরভাগ পোশাক কারখানা আবারো খোলা হয়েছে । এসব কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তারপরও সহিংস আন্দোলন ঠেকাতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।