দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই জেলা খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকা থেকে মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মোংলায় দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এ আয়োজন করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
সফর উপলক্ষে খুলনা নগরীতে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। বিভিন্ন সড়ক ও স্থাপনায় শোভা পাচ্ছে ইতিহাস-ঐতিহ্যভিত্তিক গ্রাফিতি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে।




