দেশের চলমান গ্যাস সংকট শিগগিরই কাটতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটাই স্বাভাবিক হয়েছে। শিল্প ও কলকারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
বুধবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। এতে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে যে সংকট তৈরি হয়েছে, সেটিও ধীরে ধীরে কমে আসবে।
দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। পরিবেশ রক্ষার কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশে বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে এবং সরকার তার দায়িত্ব পালন করবে। জনগণের স্বার্থের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন তিনি।
দেশের চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সংকটটি শুধু সরকারের কারণে তৈরি হয়নি; এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।
বিশেষ করে শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন রিজভী।এলএনজি আমদানির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রিজভীর আশা, বর্তমান জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
শিগগিরই কাটবে গ্যাস সংকট: রিজভী
দেশের চলমান গ্যাস সংকট শিগগিরই কাটতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটাই স্বাভাবিক হয়েছে। শিল্প ও কলকারখানাগ
প্রিয় বাংলাদেশজাতীয়


