দেশের সড়কে আইন বহির্ভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে  সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদ্য গঠিত কমিটি। এ কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর)  সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ তথ্য জানান   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন-নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে বলেও এ সময় জানান তিনি। 
রিজভী জানান, দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসঙ্গত করা ও যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে। রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্ব এলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।