সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক, দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রায়গঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. আশরাফ আলী (৪৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি..... রাজিউন)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির সংক্রমণে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রায়গঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখা, রায়গঞ্জ প্রেসক্লাব ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব পৃথক শোকবার্তা দিয়েছে। শোকবার্তায় সংগঠনগুলোর নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।