বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও) পদে জনবল নিয়োগ দেবে। মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য বাংলাদেশি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
কর্মস্থল: ব্র্যাকের মাঠ কার্যালয়।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
অভিজ্ঞতা ও বাড়তি যোগ্যতা
মাইক্রোফাইন্যান্সে অভিজ্ঞ প্রার্থী এবং বিক্রয় বা বিপণন প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন—এমন ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগের প্রথম ছয় মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। এ সময়ে মাসিক বেতন ২৮ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৩৪ হাজার ৫৪৬ টাকা।এ ছাড়া উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মোটরসাইকেল ভাতা এবং যাতায়াত ভাতার সুযোগ রয়েছে। কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভ, বোনাস, পুরস্কার ও পদোন্নতির সুযোগও দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের ক্যারিয়ার ওয়েবসাইট https://careers.brac.net/ অথবা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।আবেদনের আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া উচিত।




