দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং তাদের আউটলেটের জন্য ১৮০ জন সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে। এ পদে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি পাস। পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। চাকরিটি পার্টটাইম এবং কর্মস্থল ঢাকার উত্তরা। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০ হাজার টাকা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আগ্রহীরা আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ও বিস্তারিত: https://bdjobs.com/h/details/1543518?ln=1