বেসরকারি প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে ১৫০ জনের। এইচএসসি পাস ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষ প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
চাকরিটি পূর্ণকালীন। নির্বাচিতদের মাঠপর্যায়ে থেকে অ্যাপের মাধ্যমে খুচরা বিক্রয়কেন্দ্রের পণ্যের অর্ডার সংগ্রহ, বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ, বিক্রেতা ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং পণ্যের বিতরণ নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।
প্রতিষ্ঠানটি মাসে ১১ হাজার থেকে ২২ হাজার টাকা বেতন দেবে। এর সঙ্গে রয়েছে টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, পণ্য বিক্রির ওপর ইনসেনটিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ। কর্মস্থল নির্ধারিত হবে দেশের যেকোনো স্থানে।
আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬। প্রার্থীদের সিভির সঙ্গে দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নির্ধারিত স্থানে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে। মূল কাগজপত্রও যাচাইয়ের জন্য সঙ্গে রাখতে হবে।
আবেদন ও বিস্তারিত: https://bdjobs.com/h/details/1543366?ln=1