২. কম্পিউটার অপারেটর — ২টি।
৩. ক্যাশিয়ার — ১টি।
স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। প্রার্থীদের কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি অর্জন করতে হবে। সাঁটলিপির নোট প্রতিলিপি পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার অপারেটর পদে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। এ পদের প্রার্থীদের বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপের দক্ষতাসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।ক্যাশিয়ার পদে ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া এমএস অফিসে কাজের দক্ষতা প্রয়োজন।
স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদে বেতন স্কেল ২৪,০০০–৫৮,০০০ টাকা। ক্যাশিয়ার পদের বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। সব পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা।আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬। আবেদন করার আগে প্রার্থীদের মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া সব শর্ত যাচাই করে নেওয়া উচিত।




