মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন মার্কিন অভিনেতা আরজে মিতে। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। সোমবার তার প্রতিনিধিরা বার্তা সংস্থা এএফপিকে মৃত্যুর খবর জানান। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সেরিব্রাল পালসি নিয়ে বেড়ে ওঠা মিতে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। অভিনয়জগতের বাইরেও এসব বিষয়ে তার সক্রিয়তা ছিল।
অভিনেতার প্রতিনিধি শন রেইলি এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে মিতেকে একজন প্রিয় অভিনেতা, মানবহিতৈষী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা একজন কর্মী হিসেবে স্মরণ করা হয়।
তথ্যসূত্র: এনডিটিভি




