চলতি অক্টোবরের প্রথম তিন দিনে দেশে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা।রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ৫ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় আসার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বাড়ানো এবং অনুকূল পরিবেশের কারণে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
অক্টোবরের প্রথম ৩ দিনেই দেশে এলো ২০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স
চলতি অক্টোবরের প্রথম তিন দিনে দেশে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা।রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন…
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


