বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন এবারও আদালতে জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফলে প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৮ বারের মতো পিছিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৯ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়। ওই অর্থ চুরির ঘটনায় দেশের ভেতরের একটি চক্রের সহায়তা থাকতে পারে বলে ধারণা করা হয়।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডির ওপর ন্যস্ত করেন। এরপর থেকেই সংস্থাটি মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা: ৯৮ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন এবারও আদালতে জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফলে প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবে
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


