রাজধানীর দুই এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (১৫ নভেম্বর)তে শ্যামপুর ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শফিকুল (২৭), জামাল ওরফে স্বপন (২৯), হৃদয় (২৪) ও মো. রিফাত ওরফে রাকিব (২৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শ্যামপুর এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান চালিয়ে শফিকুল, জামাল ও হৃদয়কে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেপ্তার শফিকু লের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে রয়েছে একটি করে মামলা। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে রিফাত ওরফে রাকিবকে আটক করে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। পরে তাঁকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় দেওয়া হয়।