সাবেক সংসদ সদস্য ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি সদস্যদের একটি দল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফরের নেতৃত্বে পরিচালিত অভিযানে নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়। পরে তাকে উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত বিবরণ, কোন মামলায় তাকে আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।