রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে হৃদয় আহমেদ ওরফে কালা (১৯) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানার পুলিশের একটি দল কুর্মিটোলা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হৃদয় আহমেদ ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।