রাজধানীতে গোয়েন্দা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুল।
বুধবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা পুলিশের একটি দল মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এমদাদুল হক দাদুলকে (৫৫) আটক করে। তিনি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর এমদাদুল হক দাদুলকে আদালতে পাঠানো হয়েছে।