মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর এলাকায় ভৈরব নদে অভিযান চালিয়ে ৬০টি চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর। উদ্ধার করা জালগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নদে চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




