শনিবার সকাল ১১টায় প্রকাশিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এবার পাসের হার ৪৪.৯২ শতাংশ। জিপিএ -৫ পেয়েছে ৩,২২৮ জন। তবে সারা দেশে গড় পাসের হার ৫২.১২ শতাংশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। একই সময়ে যশোর শিক্ষা বোর্ডও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়।  
যশোর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল পরিসংখ্যানের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
 মোট পরীক্ষার্থী: পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১,১৭,৫১০ জন শিক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষায় অংশ নেন ১,১২,৭৯১ জন। এর মধ্যে ছাত্র ৫৪,৮১১ জন এবং ছাত্রী ৫৭,৯৮০ জন।
পাস ও জিপিএ-৫: পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন মোট ৫০,০৬৮ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ (GPA 5) অর্জন করেছেন মোট ৩,২২৮ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ২.৮৬%। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ১,৩৫৮ জন এবং ছাত্রী ১,৮৭০ জন।
 বিজ্ঞান বিভাগ: বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৩৬ জন (ছাত্র ১০,৮৬৫, ছাত্রী ১১,২৬৭)। এই বিভাগে পাসের হার ৬৮.২৬ শতাংশ (মোট ১৫,১০৭ জন পাস) এবং জিপিএ-৫ পেয়েছেন ১,০১৭ জন।
মানবিক বিভাগ: মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৭৫,৩০৯ জন (ছাত্র ৩৮,৪৫১, ছাত্রী ৪৩,৭৮৯)। এই বিভাগে পাসের হার ৩০.৬৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৯৭ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ: ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১০,৩৩৫ জন (ছাত্র ৭,০৩৭, ছাত্রী ৫,০৭৮)। এই বিভাগে পাসের হার ৩৯.৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন।
পরীক্ষার ফলাফল বোর্ড কর্তকর্তাদের তত্ত্বাবধানে এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসাইন আলী-এর স্বাক্ষরসংবলিত বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।