সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে ভোরে বিএনপির দলীয় কার্যলয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয় । এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকা‌লে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা । সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীও তাকে ভালোবাসত বলে মন্তব্য করেন । তবে জামায়াতে ইসলামী স্বাধীনতায় বিশ্বাস করত না বলেও বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে জেলা বি এন পির উদ্যেগে শহরে একটি র‌্যলী বের হয় ।