রংপুরের বদরগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ মমতাজুর রহমান নামের মাদক ব্যবসায়ী ও বিএনপি নেতা পালিয়েছে।গভীর রাতে হাতকড়া উদ্ধার করা হয়। পরে দীর্ঘ ১৮ ঘন্টা অভিযান চালিয়ে রোববার বিকেলে তাকে জেলার মিঠাপুকুর উপজেলার খোরাগাছ এলাকায় গ্রেপ্তার করাহয়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাত ৮টার দিকে জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি রবিবার সন্ধায় নিশ্চিত করেছেন, রংপুর ডিবি পুলিশের পরিদর্শক মোঃ নবিউল হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালপুর ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে এবং
কুখ্যাত মাদক স¤্রাট ও বিএনপি নেতা মমতাজুর রহমান দীর্ঘদিন ধরে প্রকাশ্যে
এলাকায় মাদক বিক্রি করে আসছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। এমনকি বদরগঞ্জ থানা পুলিশও তাকে গ্রেপ্তারের সাহস পেত না।রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে ধরার জন্য এর আগে একাধিকবার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।
শনিবার রাত ৮টার দিকে রংপুর ডিবি পুলিশের একটি সাদা পোশাকধারী দল শিবপুর এলাকা থেকে মমতাজুর রহমানকে মাদকসহ আটক করে হাতকড়া পরায়। পরবর্তীতে পুলিশ তাকে নিয়ে গাড়িতে ওঠার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়।গভীর রাতে গ্রাম পুলিশের সহায়তায় হাতকড়াটি উদ্ধার করা হলেও আসামিকে গ্রেপ্তার করতে না পারায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকার একাধিক মানুষ জানান,মমতাজুর রহমান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়া সত্বেও প্রকাশ্যে বিএপির রাজনীনিতির সঙ্গে যুক্ত।এর আগে এই মাদক ব্যবসায়ী গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হন। রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে তিনি এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে।শনিবার রাতে ডিবি পুলিশ মমতাজকে আটকের খবর শুনে এলাকাবাসী খুশি হয়েছিল। কিন্তু মুহূর্তেই খবর আসে যে তিনি পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছে। এলাকাবাসী দাবি জানিয়েছে,মাদক ব্যবসায়ী ও মাদকসেবী যে দলেরই হোক না
কেন তাকে দ্রুত আইনের আওতায় আনার।
বদরগঞ্জ উপজেলায় গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল
গণমাধ্যমকে জানান, মমতাজুর রহমান একসময় ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিএনপিতে কোনো স্থান নেই। যারা এ ধরনের অপরাধমূলক
কাজে জড়াবে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শাস্তি মূলক ব্যবস্থা
গ্রহণ করা হবে।
রংপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান, দীর্ঘ ১৮ ঘন্টা
অভিযান চালিয়ে তাকে জেলার মিঠাপুকুর উপজেলার খোরাগাছ এলাকায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের
শিবপুর এলাকায় তাকে গ্রেপ্তারের পর কৌশলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী
মমতাজুর রহমান। বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার মাদক আইনে কোর্টে চালান দেয়া হবে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, ‘ঘটনাটি
সত্য। জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা ডিবি পুলিশকে সহায়তা করার জন্য এলাকায় গিয়েছিলাম। গভীর রাতে গ্রাম পুলিশের মাধ্যমে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।




