মেহেরপুর জেলার দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির কৃষি অর্থনীতিবিদ শাহনাজ পারভীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্র অনুযায়ী, মেহেরপুর পৌরসভায় তানভীর ট্রেডার্সের তানভীর আহমেদকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কুতুবপুর ইউনিয়নে অনিক ট্রেডার্স, বুড়িপোতা ইউনিয়নে মামুন ট্রেডার্স, আমদহ ইউনিয়নে আরএস ট্রেডার্স, আমঝুপি ইউনিয়নে ইন্দো বাংলা এন্টারপ্রাইজ, পিরোজপুর ইউনিয়নে বিশ্বাস ট্রেডার্স, শ্যামপুর ইউনিয়নে এআর এন্টারপ্রাইজ এবং বারাদি ইউনিয়নে ভাই-বোন ট্রেডার্সকে নিয়োগ দেওয়া হয়েছে।
গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে স্বাধীন ট্রেডার্স, তেঁতুলবাড়িয়া ইউনিয়নে বর্ষা ট্রেডার্স, কাজীপুর ইউনিয়নে জিআর কাউন্টার, বামুন্দী ইউনিয়নে বিশ্বাস এন্টারপ্রাইজ, মটমুড়া ইউনিয়নে এনআর ট্রেডার্স, ষোলটাকা ইউনিয়নে কামরুল ট্রেডার্স, সাহারবাটি ইউনিয়নে মালিথা ট্রেডার্স, ধানখোলা ইউনিয়নে রাশেদুল এন্টারপ্রাইজ, রায়পুর ইউনিয়নে হক ট্রেডার্স এবং গাংনী পৌরসভায় মালিথা এগ্রো ফার্টিলাইজারকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে ভাই ভাই অটো, মোনাখালী ইউনিয়নে কৃষক বন্ধু ট্রেডার্স, বাগোয়ান ইউনিয়নে নির্বাণী ট্রেডার্স এবং মহাজনপুর ইউনিয়নে রানা ট্রেডার্সকে অস্থায়ীভাবে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্রে বলা হয়েছে, ডিলারশিপ প্রদানের তারিখ থেকে তিন মাস সংশ্লিষ্টদের কার্যক্রম পর্যালোচনা করা হবে। কার্যক্রম সন্তোষজনক হলে পরবর্তী সময়ে ডিলারশিপ স্থায়ী করা হবে।