রংপুর নগরীতে বেওয়ারিস কুকুরের কামড়ে নারী, শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় নগরবাসীর মধ্যে কুকুরের কামড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি করর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চাঁদকুঠি, তেলীটারী, সৎবাজার এলাকা, আঠারোদোন ও বধুকমলা এলাকায় একটি বেওয়ারিস কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিশু বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নগরী বাসীর অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় বেওয়ারিস কুকুরের উপদ্রব্য বেড়ে যাওয়ায় শিশু, নারী ও সাধারণ মানুষের সাবাভিক নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। দিনের বেলায় কুকুরের উপদ্রব কোনোভাবে এড়ানো গেলেও, রাতের বেলায় এবং ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় মুসল্লিরা বেওয়ারিশ কুকুরের আক্রমণের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।
অনেক নগরবাসী জানান,এমন পরিস্থিতিতে দ্রæত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন সিটি কর্পোরেশনের। নগরবাসী রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি কুকুর নিধনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান বলেন, রংপুর নগরীতে বেওয়ারিস কুকুরের উপদ্রব বেড়েছে।এই বেওয়ারিস কুকুর গুলোকে ভ্যাক্সিনেশনের আওতায় আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্যাকসিন এলেই নগরীর কুকুরকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে।